Posts

Showing posts from March, 2022

মিসটেক

Image
মিসটেক আহম্মেদ ইমতিয়াজ নীল এক.  কুষ্টিয়ার দৌলতপুর থানার আল্লার দরগার আসগার মিয়ার বাড়িতে গত এক সপ্তাহ ধরে শোকের মাতম। এই বাড়ির একমাত্র নাতি, পুকুরের পানিতে ডুবে মারা গেছে, আজ একসপ্তাহ হল। আসগার মিয়া, তার বৌ নাজমা বেগম, বাড়ির কারোরই মন ভালো নেই। নাতিটি যদিও ছিল পালিত, তারপরও সারা বাড়ি ছুটে বেড়াত সবসময়, ছোটখাটো দুস্টুমিতে বাড়ি মাতিয়ে রাখত। আসগার মিয়া দীর্ঘদিন কুয়েত ছিলেন। বছর চার হল পাকাপাকি ভাবে দেশে চলে এসেছেন।| স্ত্রী নাজমা বেগম পাকা গৃহিনী, বলতে গেলে বাড়ির কর্ত্রী তিনিই, বাড়ির সবকিছু তার কথাতেই চলে। আসগার মিয়ার দুই ছেলে, ছোট আক্কাস ওমান থাকে, এখনও বিয়ে-শাদি করেনি। তার জন্য মেয়ে দেখছেন আসগার মিয়া। অন্যদিকে বড় ছেলে আমিনুলের এটা তৃতীয় স্ত্রী, নাম সুফিয়া। আমিনুলের প্রথম দুই বৌ চলে গেছে বিয়ের মাস ছয়েক এর মধ্যেই, পাড়া-প্রতিবেশীরা ধারণা করেছিল, সুফিয়াও বেশিদিন টিকবে না, কিন্তু ধারণা ভুল প্রমাণ করে সুফিয়া আমিনুলের সংসার করছে প্রায় বছর দুই। ডুবে মারা যাওয়া নাতিটিকে নাজমা বেগম নিয়ে এসেছিলেন বছর তিন আগে, কুষ্টিয়ার একটা এতিমখানা থেকে, শিশুটির বয়স তখন মাত্র চার বছর ছিল। আমিনুলের দ্বিতীয় স্ত্রী...